মো. মমিনুর ইসলাম, সিনিয়র শিক্ষক
পারুলিয়া তফশিলী উচ্চবিদ্যালয় এন্ড কলেজ, লালমনিরহাট
সৃজনশীল প্রশ্ন
রিয়ানা সপরিবারে একটি ঐতিহাসিক স্থান পরিদর্শনে গেলে বাবা বলেন বর্তমানের সব বিষয়ই অতীতের ক্রমবিবর্তন ও ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। সঠিক ইতিহাস সব সময় সত্যকে নির্ভর করে রচিত। তাই সবারই উচিত ইতিহাস বিষয়ক গ্রন্থ পাঠ করা ও ভবিষ্যত প্রজন্মকে সঠিক দিক নির্দেশনা দেওয়া।
ক. উয়ারী-বটেশ্বরে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনে বাংলাদেশে কত বছর পূর্বের নগর সভ্যতার অস্তিত্ব প্রমাণিত হয়? ১
খ. ইতিহাস বলতে কী বোঝ? ২
গ. উদ্দীপকে উল্লিখিত অতীতের ক্রমবিবর্তন অর্থাত্ ইতিহাস ও ঐতিহ্যের ধারণার ব্যাখ্যা দাও। ৩
ঘ. ‘সঠিক ইতিহাস সত্যকে নির্ভর করে রচিত’-এ সত্য নির্ভর ইতিহাস বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দিতে পারে উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। ৪
ফারহানা ২০২০ খ্রিষ্টাব্দে তার পিতার সাথে ঢাকা জাতীয় জাদুঘর পরিদর্শনে যায়। সে প্রাচীন কিছু তাম্রমুদ্রা, রাজা-বাদশাহদের ব্যবহূত আসবাবপত্র, পুরানো অলংকার, ঢাল-তলোয়ার ও শত বছরের পুরানো একটি খাট দেখতে পায়। যেগুলো মানবসভ্যতার ধারাবাহিক পরিবর্তনের দলিল। এগুলো মানবসভ্যতার উন্নতি ও অগ্রগতিতে অবদান রাখতে সক্ষম হয়েছে।
ক. আধুনিক ইতিহাসের জনক কে? ১
খ. ইতিহাসের বিষয়বস্তু ব্যাখ্যা দাও। ২
গ. ফারহানা ইতিহাসের যে ধরনের উপাদান প্রত্যক্ষ রয়েছে তার বিষয়বস্তু বর্ণনা করো। ৩
ঘ. তুমি কি মনে কর কর, ফারহানার দেখা জিনিসগুলোর পরিসর দিনদিন বৃদ্ধি পাচ্ছে? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও। ৪
৩. রিক্তা বার্ষিক পরীক্ষার পর তার মামার সাথে ঢাকায় বেড়াতে যায়। ঢাকার বিভিন্ন স্থানে বেড়ানোর এক পর্যায়ে জাতীয় জাদুঘরে যায়। ২য় তলায় সে খাট-পালং, মাটির তৈরি তৈজসপত্র, গহনা, বিভিন্ন ধরনের নৌকা, সিন্দুক ইত্যাদি দেখতে পায়। মামা তাকে বলেন যে, এগুলো দিনাজপুরের মহারাজা গিরিজানাথ রায়ের সময়কার জিনিসপত্র। এরপর রিক্তা তৃতীয় তলায় গেলে সেখানে বিভিন্ন পুঁথিপত্র, পুরাতন আমলের কিছু মলিন বইপত্র দেখে। এগুলোর নিচে লেখা আছে ইবনে বতুতার, হিউয়েন সাং এর ভ্রমণ বৃত্তান্ত। মামা তাকে বলে যে, পুরাতন আমলের ব্যবহূত বিভিন্ন জিনিসপত্র এবং বিভিন্ন পর্যটকদের ভ্রমণ বৃত্তান্তের সাহায্যে ওই সময়কার পূর্ণাঙ্গ ইতিহাস লেখা সম্ভব হয়েছে।
ক. ‘ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক ও ধারাবাহিক বর্ণনা।’ উক্তিটি কার ১
খ. ‘সঠিক ইতিহাস সবসময় সত্যকে নির্ভর করে রচিত।’ ব্যাখ্যা করো। ২
গ. রিক্তা জাদুঘরের ২য় তলায় ইতিহাসের কোন ধরনের উপাদান দেখেছিল? পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো। ৩
ঘ. রিক্তার মামার শেষ উক্তিটির সাথে তুমি কি একমত? বিশ্লেষণ করো। ৪
পরের অংশ আগামীকাল
