মুহম্মদ আনিসুল হক
২৪ অক্টোবর ২০২১ খ্রিষ্টাব্দ, রবিবার
আজ ৮ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ এবং ১৬ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টায় এবং সূর্যাস্ত ৫টা ২৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা: ৬ ও ৯। শুভ বার: শুক্র ও মঙ্গল। শুভ রত্ন: হীরা ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
বাড়িতে অতিথি সমাগম হতে পারে। অতিথিদের সঙ্গে আনন্দে সময় কাটাতে পারেন। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে। আর্থিক দিক মোটামুটি ভালো থাকবে। মূল্যবোধ বজায় রাখুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। ভালো ব্যবহার দিয়ে অন্যের মন জয় করতে পারবেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
আইনগত ঝামেলা থেকে দূরে থাকুন। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। দূরে কোথাও যাত্রা হতে পারে। ব্যয় কমানোর চেষ্টা করুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
প্রয়োজনে বড় ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। ভবিষ্যতের কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সিনিয়রদের সহযোগিতা পেতে পারেন। বেকারদের কারো কারো চাকরি হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কোনো আশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। সামাজিক যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রি-বাণিজ্যে লাভযোগ আছে। প্রেমিক-প্রেমিকাদের জন্য সময় অনুকূল থাকতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
শরীর অসুস্থ হতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভ হতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। মন ভালো থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। পড়াশোনায় প্রতি আগ্রহবোধ করতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। নতুন বন্ধুলাভ হতে পারে।
