মুক্তি পাচ্ছে ‘নোনা জলের কাব্য’

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২০:৪১

 

বিশ্বের বিভিন্ন উত্সবে প্রশংসিত হওয়ার পর দেশে মুক্তি পাচ্ছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘নোনা জলের কাব্য’ ছবিটি। আগামী ২৬ নভেম্বর থেকে হলে দেখা যাবে এটি। ছবিটি পরিবেশনার দায়িত্বে রয়েছে স্টার সিনেপ্লেক্স। গতকাল সকালে ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন ছবিটির সংশ্লিষ্টরা। উল্লেখ্য, দেশের সমুদ্র উপকূলবর্তী প্রান্তিক জেলেদের দৈনন্দিন জীবনযাপন, আবহাওয়ার প্রতিকূলতার মুখে টিকে থাকার লড়াই উঠে আসবে ছবিটিতে। জেলেদের সামাজিক রীতিনীতি ও সংস্কারও এই সিনেমার উপজীব্য। ছবিটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, তিতাস জিয়া, তাসনোভা তামান্না প্রমুখ। ছবিটির আবহ সংগীত পরিচালনা করেছেন সংগীতশিল্পী অর্ণব। এ প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, ‘আমি এখানে চেয়ারম্যানের চরিত্রে অভিনয় করেছি। বেশ ক্যারিশমাটিক একটি চরিত্র। সিনেমাপ্রেমীদের অনুরোধ করবো হলে গিয়ে ছবিটি দেখুন।’