দৈনিক ইত্তেফাকের রাজশাহী জেলার পবা উপজেলা সংবাদদাতা আনিছুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)।
শুক্রবার (২২ অক্টোবর) রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি রাজশাহীর পবা প্রেসক্লাবের সহ-সভাপতি, মান্দা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রী কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।
তিনি (মরহুম আনিছুর রহমান) নওগাঁর মান্দা উপজেলার পরানপুর গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে। শনিবার (২৩ অক্টোবর) দুপুরে পরানপুর কামিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে পবা ও মান্দা প্রেসক্লাব এবং মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রী কলেজ কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
ইত্তেফাক/এমএএম
