বরিশাল অফিস
‘ডিজিটাল সাদাছড়ি, নিরাপদে পথ চলি’ এই স্লোগান নিয়ে বরিশালে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শনিবার সকাল ১১টায় বরিশাল জেলা প্রশাসন এবং দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আলোচনাসভা ও সাদাছড়ি বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম।
জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার বরিশাল জেলা শাখার সভাপতি আইউব আলী হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান, বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদার প্রমুখ। পরে জেলার ২ শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীর মধ্যে সাদাছড়ি ও শাড়ি বিতরণ করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি।
