পাকুন্দিয়া পৌরসভা নির্বাচন
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা
আগামী ২ নভেম্বর পাকুন্দিয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণা আর জনসংযোগে ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। পোস্টারে ছেয়ে গেছে পুরো পৌর এলাকা। উত্সবের আমেজ পাড়ায় পাড়ায়। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার জন, কাউন্সিলর পদে ২৮ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে সাত জন। ১৮ অক্টোবর সকালে জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে ৯টি ওয়ার্ডের মোট ৩৯ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকেই ভোর থেকে মধ্যরাত পর্যন্ত পৌর এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম জানান, পৌর নির্বাচন উপলক্ষ্যে চার মেয়র প্রার্থী ও কাউন্সিলর পদে ২৮ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে সাত জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এ নির্বাচনে দলীয় প্রতীক হিসেবে নৌকা পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ এবং ইসলামী আন্দোলন প্রার্থী মাও. আতাহার আলী হাতপাখা প্রতীক পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৌরসভার সাবেক মেয়র উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন পেয়েছেন মোবাইল প্রতীক। বিগত নির্বাচনের মতো এবারের নির্বাচনেও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক পৌরসভার বর্তমান মেয়র মো. আক্তারুজ্জামান খোকন পেয়েছেন নারিকেল গাছ। ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে শফিকুল ইসলাম আরিফ প্রতীক পেয়েছেন পানির বোতল, মো. তৌফিক পেয়েছেন উটপাখি।
২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে মুক্তার উদ্দীন উটপাখি, মনজুরুল হক পাঞ্জাবি, রাকিবুল আলম (ছোটন) পানির বোতল, হাবিবুর রহমান পেয়েছেন ডালিম। ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে মোহাম্মদ মাহফুজুর রহমান উটপাখি, মো. আব্দুল আহাদ পানির বোতল, হাসান মামুন পেয়েছেন পাঞ্জাবি। ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নূর মোহাম্মদ আলী উটপাখি, মুজাহিদুল ইসলাম পাঞ্জাবি, মোবারক হোসেন পেয়েছেন ডালিম। ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে আমিনুল হক মানিক ডালিম, মোহাম্মদ আসাদ মিয়া উটপাখি, মো. জাহাঙ্গীর আলম পাঞ্জাবি, রফিকুল ইসলাম ব্ল্যাকবোর্ড, মো. শফিকুল ইসলাম সুজন টেবিল ল্যাম্প, মো. সুমন মিয়া পেয়েছেন পানির বোতল। ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে মকবুল হোসেন উটপাখি, মো. মাহমুদুল হাসানের বোতল, সুজন লাট পেয়েছেন পাঞ্জাবি।
৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নাসির উদ্দিন উটপাখি, কফিল উদ্দিন পাঞ্জাবি। ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে মো. সিদ্দিক হোসেন রিপন পানির বোতল, আ. কদ্দুছ পেয়েছেন উট-পাখি। ৯ নম্বর ওয়ার্ডের কাউ-ন্সিলর পদে আব্দুল বাতেন পাঞ্জাবি। মো. মস্তোফা কামাল পানির বোতল, মো. হুমায়ুন কবির পেয়েছেন উটপাখি। সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে (১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড) কাউন্সিলর পদে মাহবুবা আক্তার অটোরিকশা মোছা. নাসরিন আক্তার প্রিয়া আনারস, মোছা. ফাতেমা আক্তার রেখা জবা ফুল, শাহিদা আক্তার (পলি) পেয়েছেন চশমা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোছা. উম্মে কুলসুম। তিনি সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডে (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড) কাউন্সিলর পদে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডে (৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড) কাউন্সিলর পদে মোছা, আফরোজা খাতুন জবা ফুল, মোছা. রোকিয়া বেগম চশমা, মোছা. হাবিবা খাতুন আনারস প্রতীক পেয়েছেন।
তিনি আরো জানান, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী সপ্তম ধাপে আগামী ২ নভেম্বর পাকুন্দিয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ৯টি ওয়ার্ডে ১১ কেন্দ্রের ৭৫টি কক্ষে ভোটগ্রহণ করা হবে। এবারের নির্বাচনে প্রথমবারের মতো ভোট হবে ইভিএম পদ্ধতিতে।
