ঘাটাইলে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২১:১১

ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা

ঘাটাইল পৌরসভার ঘাটাইল উত্তরপাড়া পুকুর থেকে শনিবার সকালে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম প্রান্ত (২০)। সে ঘাটাইল উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।

প্রান্তের পরিবারের লোকজন জানায়, শুক্রবার বিকাল থেকে প্রান্ত নিখোঁজ ছিল। বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে তাকে খোঁজাখুঁজি করা হয়। কিন্তু কোথাও পাওয়া যায়নি। শনিবার সকালে বাড়ির অদূরে একটি পুকুরে প্রান্তের লাশ ভেসে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘাটাইল থানাপুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠায়।

ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার পিপিএম জানান, মৃত্যুর কারণ জানা যায়নি। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য জানা যাবে।