গত ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে ঘটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। দুজন মারা যায় এবং পাঁচজন আহত হয়। স্থানীয়দের পাশাপাশি এই সড়কপথে নিয়মিত যারা ক্যাম্পাসের বাইরে থেকে ক্যাম্পাসে আসা-যাওয়া করে তারাও প্রতিনিয়ত অনেক ঝুঁকি নিয়ে পার হয় এই রাস্তা। তাই আসন্ন ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে উত্কণ্ঠা, বাড়ছে পরীক্ষার্থীদের নিরাপত্তাঝুঁকি! দুর্ঘটনা এড়াতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে প্রয়োজনীয় কর্মসূচি হাতে নিতে হবে। এদিকে ছাত্রছাত্রীরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গত ২০ অক্টোবর সন্ধ্যায়া মানববন্ধন, পাকার্ড প্রদর্শন করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে ফুটওভারব্রিজ নির্মাণের জোর দাবি জানায়। তাই আর দেরি নয়, দ্রুতই নির্মিত হোক বহুল আকাঙ্ক্ষিত সেই ফুটওভারব্রিজ।
মো. সবুর আহমেদ, শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
