রাষ্ট্রীয় সফরে নৌবাহিনী প্রধান ভারত গেছেন

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২২:১০

বিশেষ প্রতিনিধি

ভারতীয় নৌবাহিনী প্রধানের আমন্ত্রণে বাংলাদেশের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল গতকাল শনিবার রাষ্ট্রীয় সফরে ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান। আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সফরকালে নৌপ্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল করম্বির সিং এর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। এছাড়া তিনি সেনা ও বিমান বাহিনী প্রধান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ, কমান্ড্যান্ট ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ, প্রতিরক্ষা সচিব এবং পররাষ্ট্র সচিব এর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। পাশাপাশি তিনি ভারতের Information Fusion Centre for Indian Ocean Region (IFC-IOR) পরিদর্শন করবেন।

নৌপ্রধানের এ সফরের মধ্য দিয়ে প্রতিবেশী বন্ধুপ্রতিম দেশ ভারত ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যকার পেশাগত সম্পর্ক উন্নয়নসহ প্রশিক্ষণ ও বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরো বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। উল্লেখ্য, রাষ্ট্রীয় সফর শেষে নৌপ্রধান আগামী ২৯ অক্টোবর দেশে প্রত্যাবর্তন করবেন।