সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি এহতেশামুল হক ভোলাকে গ্রেফতার করেছে পিবিআই। গত শুক্রবার বেনাপোল সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক সন্তোষ চাকমা বলেন, দেশ ছেড়ে পালানোর জন্য সে বেনাপোলে গিয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গত ২০১৬ সালে ৫ জুন নগরীর জিইসির মোড়ে ছেলে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় গুলি করে ও ছুরিকাঘাতে খুন করা হয় মিতুকে। এই হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি ভোলা জামিনের জন্য উচ্চ আদালতে গিয়ে ব্যর্থ হয়। পরে সে যশোরের বেনাপোল সীমান্তে গিয়ে আত্মগোপন করে। পরে সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করে ভোলা।
