জাতীয় পার্টির উপজেলা দিবসে বরিশালে শোভাযাত্রা

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২২:৪৬

জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষ্যে বরিশালে সমাবেশ আর শোভাযাত্রা করা হয়েছে। একই সঙ্গে সাম্প্রদায়িক হামলা আর তথ্য প্রতিমন্ত্রীর প্রয়াত এইচ এম এরশাদ সম্পর্কে কটূক্তির প্রতিবাদও করা হয়। গতকাল শনিবার বেলা ১১টায় নগরীর সাহেবের গোরস্থানসংলগ্ন দলীয় কার্যালয় থেকে এই কর্মসূচির শুরু হয়। শোভাযাত্রা সদর রোডে এসে শেষ করে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। যেখানে মহানগর ও জেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ইকবাল হোসেন তাপস বলেন, পল্লিবন্ধু এরশাদের উপজেলা পদ্ধতির পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই। এর পাশাপাশি চলমান সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ এবং একই সঙ্গে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ ইসলাম বিরোধী বক্তব্যেরও প্রতিবাদ জানাই। শোভাযাত্রায় জেলা জাতীয় পার্টির সভাপতি মহসিন উল ইসলাম হাবুলসহ অন্যরা উপস্থিত ছিলেন।