নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী, কাশিপুরের জোড়া খুনের মামলার প্রধান আসামি বিএনপি নেতা হাসান আহমেদ (৫৩) কে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল শনিবার সকালে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা।
আটককৃত হাসান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ আফরোজা হাসান বিভার স্বামী। এ হাসানের বিরুদ্ধে জোড়া খুনসহ একাধিক মামলা রয়েছে। মণ্ডলপাড়া, নিতাইগঞ্জ, বাবুরাইল এলাকায় বিভিন্ন পরিবহন, অবৈধ অটো স্ট্যান্ডে চাঁদাবাজি, মাদক বিক্রেতাদের শেল্ডারদাতা-মাদক সম্রাটসহ নানা অভিযোগে অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী হাসান গ্রেফতার হওয়ায় জনমনে স্বস্তি নেমে এসেছে।
