প্রকাশ্যে আসতে না আসতেই আইনি জটিলতার মুখে পড়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সোশ্যাল মিডিয়া। ‘সফটওয়্যার ফ্রিডম কনসার্ভেন্সি’ (এসএফসি) জানিয়েছে, সামপ্রতিক সময়ে ট্রুথ সোশালের পরীক্ষামূলক সংস্করণ আনার মধ্য দিয়ে লাইসেন্সিং চুক্তি লঙ্ঘন করেছে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (টিএমটিজি)।
ট্রাম্পের সাইটটি চলে ফ্রি ও উন্মুক্ত সোর্স প্ল্যাটফরম ‘মাসটোডন’-এর একটি পরিবর্তিত সংস্করণের উপর। যে কেউ মাস্টডনের কোড তত্ত্বাবধায়ক ‘এজিপিএলভি৩’ এর সব নিয়ম মেনে প্ল্যাটফরমটি ব্যবহার করতে পারবে। এরকমই এক নিয়মে বলা হয়েছে, লাইসেন্স গ্রহীতাদের সব ব্যবহারকারীর সঙ্গে ‘সোর্স কোড’ শেয়ার করতে হবে। কিন্তু ট্রাম্পের ‘ট্রুথ সোশাল’ এখনো তা করেনি। এসএফসি জানিয়ে দিয়েছে, টিএমটিজির হাতে ৩০ দিন সময় আছে ‘এজিপিএলভি৩’ মেনে নেওয়ার। নয়তো সাইট তৈরিতে ব্যবহূত সফটওয়্যারে প্রবেশাধিকার হারাবে তারা। নিয়ম না মানলে মামলার সম্মুখীনও হবে ট্রাম্পের প্রতিষ্ঠান।
