বাড্ডায় ফার্নিচারের গোডাউনে অগ্নিকান্ড

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ০০:১৮

রাজধানীর উত্তর বাড্ডার সাঁতারকুল রোডের একটি ফার্নিচারের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস জানায়, রাত পৌণে ১১ টার দিকে ফার্নিচারের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট গিয়ে প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিভিয়ে ফেলে। অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতি জানা যায়নি।