ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছ পদ্ধতিতে (২০২০-২১) শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
রবিবার (২৪ অক্টোবর) বেলা ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনে ‘খ’ ইউনিটভুক্ত মানবিক বিভাগের পরীক্ষা শুরু হয়। চলবে বেলা ১ টা পর্যন্ত। এর আগে সকাল সাড়ে ১০টা থেকে পরীক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করে। ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রায় ৬ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন দৈনিক ইত্তেফাককে বলেন, পরীক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে নির্দেশনা রয়েছে। এছাড়া পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকল ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করি নির্বিঘ্নে পরীক্ষা শেষ করতে পারবো।
ইত্তেফাক/এমএএম
