টেলিভিশন-ফ্রিজসহ অন্যান্য নকল ইলেকট্রনিকস পণ্য বিক্রির অভিযোগে ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি দোকানকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (২৪ অক্টোবর) দুপুরে র্যাব-১৪ ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয় পৌর শহরের ষ্টেশন রোড এলাকায় এ অভিযান চালায়। এ সময় মেসার্স ইকবাল ইলেকট্রিক ও ইলেকট্রনিকসকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের জানান, বিভিন্ন ব্র্যান্ডের নকল টিভি-ফ্রিজসহ ইলেকট্রনিকস পণ্য বিক্রির অভিযোগ পাওয়ার পর অভিযান চালানো হয়।
ইত্তেফাক/ইআ
