নদী জলাশয় উদ্ধারের দাবিতে মানববন্ধন

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২১:২১

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা

ভালুকায় আন্তর্জাতিক জলবায়ু কর্মদিবস উদ্যাপন উপলক্ষ্যে খীরু নদীসহ ভালুকার সব জলাশয় উদ্ধার ও রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা আঞ্চলিক শাখার আয়োজনে খীরু নদীর তীরে অবস্থিত উপজেলার ঐতিহ্যবাহী হালিমুন্নেছা চৌধুরানি মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ঐ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা আঞ্চলিক শাখার সদস্য সচিব কামরুল হাসান পাঠান কামালের সভাপতিত্বে ও সাংবাদিক আসাদুজ্জামান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র ডা. এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ূম। এ সময় আরো বক্তব্য রাখেন এ্যাপোলো ইনস্টিটিউটের অধ্যক্ষ এ আর এম শামছুর রহমান লিটন, হালিমুন্নেছা চৌধুরানি মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা, গাজীপুর জেলা কলেজের অধ্যক্ষ তারিকুল ইসলাম তারেক, আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান প্রিন্স, আঞ্চলিক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ। আরো উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খোকন হোসেন ঢালী, ভালুকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তরফদারহর ভালুকায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যমকর্মী।