দাকোপে ডলফিন দিবস পালিত

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২১:২২

দাকোপ (খুলনা) সংবাদদাতা

‘শুশুক ডলফিন থাকে যদি, ভালো থাকবে মোদের নদী’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপে খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আয়োজনে আন্তর্জাতিক মিঠা পানির ডলফিন দিবস-২১ পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মত্স্য কর্মকর্তা সেলিম সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন সুন্দরবন পশ্চিম বনবিভাগের সহকারী বনসংরক্ষক (এসিএফ) আবু সালেহ, বন্যপ্রাণী সংরক্ষণ ও জীববৈচিত্র্য কর্মকর্তা তন্ময় আচার্য, প্রেসক্লাব সভাপতি মহিদুল ইসলাম ভূঁইয়া শিপন।