আপনার রাশিফল

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২১:২৫

মুহম্মদ আনিসুল হক

২৫ অক্টোবর ২০২১ খ্রিষ্টাব্দ, সোমবার

আজ ৯ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ এবং ১৭ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ১ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ২৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও এমিথিস্ট। আপনার শুভ সংখ্যা: ৭ ও ৯। শুভ বার: সোম ও মঙ্গল। শুভ রত্ন: রক্তপ্রবাল ও এমিথিস্ট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

মূল্যবোধ বজায় রাখুন। পড়াশোনায় আনন্দ পাবেন। আর্থিক দিক ভালো যাবে। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

শরীর ভালো থাকবে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। অকারণ ব্যয় পরিহার করার চেষ্টা করুন। অপরের প্রতি সদাচরণ করুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। ব্যয় কমানোর চেষ্টা করুন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। আর্থিক দিক ভালো যাবে। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। পাবলিক ইমেজ বৃদ্ধি পেতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি পেতে পারেন। বীমা-কর্মীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। রিপুকে সংযত রাখুন। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। তীর্থযাত্রা হতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

সবার সঙ্গে সদাচরণ করুন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন। বিবাদ এড়িয়ে চলুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ গ্রহণ করুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো ভালো থাকতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করার চেষ্টা করুন। অন্যথায় সুযোগ হারাতে পারেন। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। কোনো অবস্থাতেই সীমা লঙ্ঘন করবেন না।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। মন ভালো থাকবে। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সন্তানের প্রতি খেয়াল রাখুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন। অসুস্থ মায়ের প্রতি খেয়াল রাখুন। আবেগ সংযত রাখুন।