বরিশালে সোনালী ব্যাংকের বিভাগীয় ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২১:৩০

বরিশাল অফিস

সোনালী ব্যাংকের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর আতাউর রহমান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ব্যাংকটির নামকরণ করেছিলেন। বঙ্গবন্ধুর আস্থা অনুযায়ী এই ব্যাংকটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রেখেছে। আমরা সবার শীর্ষে থাকতে চাই। এজন্য ব্যাংকের সেবার মান বৃদ্ধি করতে হবে। সেবার মান বৃদ্ধিতে প্রযুক্তি নির্ভর ব্যাংকিংয়ের বিকল্প নেই। নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকাল রবিবার  সোনালী ব্যাংক জেনারেল ম্যানেজারস্ বরিশাল অফিসের উদ্যোগে অনুষ্ঠিত সোনালী ব্যাংকের বিভাগীয় ব্যবসা উন্নয়ন ও মতবিনিময় সভায় ভার্চুয়ালে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। সোনালী ব্যাংক বরিশাল অফিসের জেনারেল ম্যানেজার এ কে এম সেলিম আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডিএমডি মোহাম্মদ ইদ্রিস। উপস্থিত ছিলেন ব্যাংকের বরিশাল কর্পোরেট শাখার এজিএম জাহাঙ্গীর আলম সরদার প্রমুখ।