বিএফইউজে নির্বাচন
স্টাফ রিপোর্টার, রাজশাহী
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে রাজশাহী বিভাগ থেকে সহসভাপতি পদে বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সদস্য রাশেদ রিপন যুগ্ম-মহাসচিব নির্বাচিত হয়েছেন। গত শনিবার রাজশাহী ও বগুড়া সাংবাদিক ইউনিয়নের সদস্যদের ভোটে তারা নির্বাচিত হন। এছাড়া রাজশাহী সাংবাদিক ইউনিয়ন থেকে বিএফইউজের নির্বাহী পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন বদরুল হাসান লিটন ও শরীফ সুমন।
