‘ভূমিকম্পের পূর্ব সর্তকতা সম্প্রচার পদ্ধতির দ্ধারা মানুষ ও জাতীয় সম্পদ রক্ষা সম্ভব’

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২২:০৮

বুয়েট-জিডপাস গত ১২-১৩ অক্টোকর দুই দিনব্যাপী এক সিম্পোজিয়ামের আয়োজন করে। উক্ত সিম্পোজিয়াম জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ১০০-এর অধিক অংশ গ্রহণকারী অনলাইন প্ল্যাটফরম জুমের মাধ্যমে যোগদান করেন। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, ভূমিকম্পের ঝুঁকি ও আপত্কালীন প্রস্তুতির প্রয়োজনীয়তা বিবেচনা করে, উপস্থিত বক্তাগণ ভূমিকম্পের পূর্বাভাস প্রদানের পদ্ধতি স্থাপনের ব্যাপারে গুরুত্বারোপ করেন।

সিম্পোজিয়ামের শুরুতে ভূমিকম্পের পূর্বাভাস প্রদানে জাপানের অগ্রগতি তুলে ধরা হয়। এর পরে, অধ্যাপক ড. আ ফ ম সাইফুল আমিন বাংলাদেশে এই পদ্ধতি চালুকরণের সম্ভাবনার কথা তুলে ধরেন ও পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এই সংক্রান্ত সমক্ষমতার কথাও প্রকাশ করা হয়। ভূমিকম্প আঘাত হানা ও পূর্বসতর্কতার সংকেত প্রচারের মধ্যকার সময় কম হলেও বক্তাগণ ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হ্রাসকরণে এ পদ্ধতির অবদানের প্রতি গুরুত্ব দেন।

সিম্পোজিয়ামে গবেষক, জাতীয় ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পরিলক্ষিত হয়। বুয়েট-জিডপাসকে ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলায় একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হিসেবে স্থাপনের লক্ষ্য অর্জনে এই সিম্পোজিয়াম অগ্রণী ভূমিকা রাখবে। এটি বুয়েটের সার্বিক লক্ষ্য অর্জনের সম্পূরক হিসেবে কাজ করবে, যার দ্বারা দেশের আর্থসামাজিক উন্নয়নের পথ তরাম্বিত হবে। —প্রেস বিজ্ঞপ্তি