অনেকে বাসা থেকে ক্যাম্পাসে এসে পরীক্ষা দিচ্ছে। যাতায়াতের সুবিধার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিবহন সুবিধা চালু করেছেন। তবে বাস সংখ্যায় যথেষ্ট নয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার সূত্রে এই সমস্যাটি আমি তীব্রভাবে উপলব্ধি করছি। ছাত্রছাত্রীদের জন্য পৃথক বাসের ব্যবস্থা করা হয়নি। বাসের মধ্যে লক্ষ করা যাচ্ছে শিক্ষার্থীদের উপচেপড়া ভীড়। ছাত্রীদের জন্য এমন ভিড়ে যাতায়াত করা অস্বস্তিদায়ক। অনেকে দূর পথের যাত্রা সম্পন্ন করছে দাঁড়িয়ে থেকে। অবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, দু সিটে তিনজন বসছে। এতে সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বাস্থ্যবিধি নিশ্চিত করার মূল লক্ষ্যটিই ব্যাহত হচ্ছে। সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন, ঐ সমস্যা থেকে শিক্ষার্থীদের উত্তরণের জন্য অবিলম্বে বাস সংখ্যা বৃদ্ধি করুন।
আসিফ হোসেন
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
