চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি এহতেশামুল হক ওরফে ভোলার জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। গতকাল রবিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালতে শুনানি শেষে জামিন নামঞ্জুর করা হয়।
গত শনিবার ভোরে বেনাপোল থেকে ভোলাকে গ্রেফতার করে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই। পরে বিকালেই আদালতে হাজির করা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ভোলা। বাবুল আক্তারের নির্দেশে তার স্ত্রী মিতুকে হত্যা করা হয়েছে বলে জবানবন্দিতে বলেছেন ভোলা। এতে ভোলা আরো বলেছেন, বাবুল আক্তারের এক সময়ের তথ্যদাতা (সোর্স) কামরুল সিকদার ওরফে মুসার নেতৃত্বে এই হত্যাকাণ্ড ঘটে।
