ফের করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আশঙ্কায় চীন। ১০০ জন রোগীর সন্ধান পাওয়া গিয়েছে, যারা স্থানীয় সংক্রমণের কারণে আক্রান্ত হয়েছেন। শেষ সপ্তাহ জুড়ে চিনের ১১টি প্রদেশে স্থানীয় সংক্রমণ দেখা দিয়েছে।
চীনের স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত ছড়িয়েছে পর্যটক দলের মধ্যে থেকে। এমন মোট ১৩টি পর্যটক দলকে চিহ্নিত করেছে প্রশাসন। ১০০ জন রোগীর সন্ধান পাওয়া গিয়েছে, যারা স্থানীয় সংক্রমণের কারণে আক্রান্ত হয়েছেন।

চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের মুখপাত্র মি ফেং বলেছেন, ‘‘করোনা সংক্রমণ আরও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।’’ সেই কারণেই সকল পর্যটন সংস্থাকে প্রদেশ ভিত্তিক বিভিন্ন স্থানে ঘুরতে যাওয়ার পরিকল্পনা বাতিল করতে বলা হয়েছে। পর্যটন স্থানগুলিতেও যাতে পর্যটকরা না আসেন, সেই বিষয়েও নির্দেশনা জারি করতে বলা হয়েছে।
ইত্তেফাক/এএইচপি
