এইচএসসি পরীক্ষা:২০২১

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৯:৫১

ইসলামের ইতিহাস ও

সংস্কৃতি প্রথমপত্র

মুহাম্মদ আবু মুছা

প্রভাষক

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ

সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

 

পূর্বে প্রকাশের পর

 

প্রশ্ন:৫০। ‘আইয়াম’ শব্দটি কোথা থেকে এসেছে?

উত্তর:‘আইয়াম’ শব্দটি আরবি শব্দ আইয়াম-এর বহুবচন ইয়াওমুন থেকে এসেছে।

প্রশ্ন:৫১। আইয়ামে জাহেলিয়া শব্দের অর্থ কী?

উত্তর:আইয়ামে জাহেলিয়া শব্দের অর্থ অজ্ঞতা বা অন্ধকারের যুগ।

প্রশ্ন:৫২। ইসলামপূর্ব আরবে কোন গোত্রের লোকেরা কন্যাসন্তানকে হত্যা করে গর্ববোধ করত?

উত্তর:ইসলামপূর্ব আরবে বনু কুরাইশ ও বনু তামিম গোত্রের লোকেরা কন্যা সন্তানকে হত্যা করে গর্ববোধ করত।

প্রশ্ন:৫৩। মালা কী?

উত্তর:মালা হলো প্রাক-ইসলামি আরবের একটি রাজনৈতিক সংগঠন বা মন্ত্রণাসভা।

প্রশ্ন:৫৪। ‘আল মালা’ নামে আখ্যায়িত পরিষদের সভাকক্ষকে কী বলা হতো?

উত্তর:‘আলমালা’ নামে আখ্যায়িত পরিষদের সভাকক্ষকে ‘দারুল নাদওয়া’ বলা হতো।

প্রশ্ন:৫৫। প্রাচীন আরবে মক্কার নিকটবর্তী স্থানে কী মেলা বসত?

উত্তর:প্রাচীন আরবে মক্কার নিকটবর্তী স্থানে উকাজ মেলা বসত।

প্রশ্ন:৫৬। কোন মৌসুমে উকাজ মেলা বসত?

উত্তর:প্রতি বছর হজ মৌসুমে উকাজ মেলা বসত।

প্রশ্ন:৫৭। ইসলামপূর্ব সময়ের আরবি কবিতাকে কী বলে অভিহিত করা হয়?

উত্তর:ইসলামপূর্ব সময়ের আরবি কবিতাকে ‘The Public Register of the Arabs’ বলে অভিহিত করা হয়।

প্রশ্ন:৫৮। গীতিকাব্যকে আরবিতে কী বলা হয়?

উত্তর:গীতিকাব্যকে আরবিতে কাসিদা বলা হয়।

প্রশ্ন:৫৯। ‘সাবায়ে মুয়াল্লাকাত’ কী?

উত্তর:উকাজ মেলার কবিতা প্রতিযোগিতায় সেরা হিসেবে বিবেচিত সাতটি কবিতাকে কাবাঘরের দেয়ালে ঝুলিয়ে দেয়া হতো যা ‘সাবায়ে মুয়াল্লাকাত’ নামে পরিচিত।

প্রশ্ন:৬০। মুয়াল্লাফ বলা হতো কাদেরকে?

উত্তর:প্রাক-ইসলামি যুগে আরব কবিদের মধ্যে যশস্বী সাতটি ঝুলন্ত গীতিকাব্যের রচয়িতাগণকে মুয়াল্লাফ বলা হতো।

দ্বিতীয় অধ্যায়

হযরত মুহাম্মদ (স)

(৫৭০-৬৩২ খ্রিঃ)

 

জ্ঞানমূলক প্রশ্নোত্তর:

প্রশ্ন:৬১। ‘কুরাইশ’ শব্দের অর্থ কী?

উত্তর:‘কুরাইশ’ শব্দের অর্থ সওদাগর বা বণিক।

প্রশ্ন:৬২। মহানবি (স) কোন বংশে জন্মগ্রহণ করেছেন?

উত্তর:মহানবি (স) কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন।