এসএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান নমুনা প্রশ্ন

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৯:৫২

ড. মো. মনসুর আলী, প্রভাষক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, ঢাকা

 

১) নিশান একটি  গোলক পেন্ডুলামের আয়তন মাপতে চায়। আবার শান্ত একটি   বর্গাকার  বস্তর ক্ষেত্রফল মাপতে  চায়। নিশান একটি স্ক্রুগজের সাহায্য মেপে এর রৈখিক স্কেলের পাঠ পেল 5mm, বৃত্তাকার স্কেলের পাঠ ২০ । যন্ত্রটির বৃত্তাকার স্কেলটি ১ থেকে ১০০ পর্যন্ত দাগাঙ্কিত। অপরদিকে শান্ত স্লাইড ক্যালিপার্স  ব্যবহার করে প্রধান স্কেল পাঠ পেল 3mm ও ভার্নিয়ার সমপাতন পাঠ  ৮ । ভার্নিয়ারের ১০ ভাগ প্রধান স্কেলের ক্ষুদ্রতম ৯ ভাগের সমান।

ক) ইলেকট্রো উইক ফোর্স কাকে বলে ?

খ) বিদ্যুত্ চৌম্বকীয় বল এবং দুর্বল নিউক্লিয় বল একই বলের ভিন্ন ভিন্ন রূপ-ব্যাখ্যা করো।

গ) নিশান এর গোলকের আয়তন কত?

ঘ) শান্তের বস্তুর ক্ষেত্রফলের পরিমাপকৃত ত্রুটি ৫% এবং আপেক্ষিক ত্রুটি ৩০% বেশী হতে পারে কি? উদ্দীপকের আলোকে গাণিতিক ব্যাখ্যা দাও।

২) একটি গাড়ীর বেগ-সময় সরণী

সময়(s)

০

৩

৬

৯

১২

১৫

১৮

২১

২৪

বেগ(ms-1)

০

১

২

৪

৪

৪

৩

২

০

ক) পড়ন্ত বস্তুর ২য় সূত্রটি লিখ?        ১

খ) ঘূর্ণন গতির ক্ষেত্রে সমদ্রুতিতে চলমান বস্তুর বল থাকতে পারে কি?- ব্যাখ্যা করো।     

গ) 12s গাড়ীটির অতিক্রান্ত দূরত্ব বের কর ।      

ঘ) উদ্দীপকের  আলোকে গ্রাফ অংকন করে গাড়ীটির ত্বরণের প্রকৃতি বিশ্লেষণ করো।     

৩)  সিগমাদের বাসার ছাদের উচ্চতা 30m। ছাদটিতে পানি রাখার জন্য ২০০০ লিটারের একটি গাজী ট্রাংক বসানো হয়েছে।10kw এর একটি পাম্পের সাহায্যে পানি  ছাদে তোলা হয় যার কর্মদক্ষতা ৬০%।

ক) স্প্রিং ধ্রুবক কাকে বলে?           

খ) বায়োমাস নবায়নযোগ্য শক্তির উত্স- ব্যাখ্যা করো।         

গ) সিগমাদের বাসার ট্রাংটি ভর্তি হতে কত সময় লাগবে?        

ঘ) সিগমাদের বাসার ট্রাংটির কর্মদক্ষতা ৫০% কমালে ট্রাংটি ভর্তি হতে সময়ের  পরিবর্তন হবে- উদ্দীপকের আলোকে গাণিতিক ব্যাখ্যা দাও।             

৪) একটি  আয়নার ফোকাস দূরত্ব 10cm। একটি বস্তুকে 25cm দূরে রাখা হলো। ফলে বস্তুটির প্রতিবিম্ব গঠিত হলো।

ক) আলট্রা ভায়োলেট (UV) আলো কাকে বলে?

খ) কোন বস্তুর বিবর্ধন ‘2’-ব্যাখ্যা করো।

গ) আয়নাটির প্রতিবিম্বের দূরত্ব বের করো।           

ঘ) আয়নাটি শনাক্ত করে প্রতিবিম্বের আকৃতি-প্রকৃতির চিত্রসহ বর্ণনা দাও ।

৫)

ক) তড়িত্ পরিবাহকত্ব কাকে বলে ?

খ) তাপমাত্রা বাড়ালে কপারের তড়িত্ পরিবহন কমলেও সিলিকনের বাড়ে- ব্যাখ্যা করো।                

গ) সার্কিটটির তুল্য রোধ কত?        

ঘ) সার্কিটটি 10W তড়িত্ যন্ত্রের সাথে সংষুক্ত করা সম্ভব কিনা- তা উদ্দীপকের আলোকে গাণিতিক ব্যাখ্যা দাও।

 

বহুনির্বাচনি

 

১) লোড স্টোনকে কোন দেশে পাওয়া গিয়েছিল?

ক) চীন           খ) জাপান                   গ) ফ্রান্স                ঘ) গ্রীস

২) 1cm সমান কত ইঞ্চি

ক) ২.৫৪ ইঞ্চি খ) ১.৬০ ইঞ্চি  গ) ০.৩৯ ইঞ্চি     ঘ) ০.৩৬ ইঞ্চি

৩) একটি ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য 1mm এবং ভাগ সংখ্যা ১০। ভার্নিয়ার ধ্রুবক কত?

ক) 0.1 cm খ) 1.62cm  গ) 0.01cm        ঘ) 0.36 cm

৪) নিম্নের কোনটি সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক কণা

ক) ইলেকট্রন     খ) প্রোটন     গ) নিউট্রন           ঘ) কোয়ার্ক

৫) সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন মাপার কোন সংকেত ব্যবহার করা

i) বৈদ্যুতিক স্পার্ক       ii) ইলেকট্রনিক্স             iii) মোর্সকোড

কোনটি সঠিক:

ক) i   খ) i, ii   গ) i, ii, iii   ঘ) i, iii

৬) পড়ন্ত বস্তুর সূত্র আবিষ্কার  করেন কোন বিজ্ঞানী

ক) নিউটন   খ) গ্যালিলিও   গ) জুল   ঘ) হাটস

৭) কোনটি স্কেলার রাশি নয়?

ক) মহাকর্ষ ধ্রুবক খ) তড়িত্ বিভব  গ) চাপ  ঘ) ভরবেগ

৮) একটি বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা করে  5s এ10 ms-2 ত্বরণ প্রাপ্ত হয়, এটির শেষ বেগ কত?

ক) 50 ms-1                  খ) 100 ms-1

গ) 20 ms-1                   ঘ) 36 ms-1

৯) পড়ন্ত বস্তুর সময় ৩ গুণ বাড়ালে উচ্চতা কত গুণ বাড়বে?

ক) ৩            খ) ৬          গ) ৯       ঘ) ৩৬

১০) ক্ষমতার মাত্রা 

ক) ML2T-2                               খ) ML2T-3

গ) ML3T-2                               ঘ) M-1L2T-2  

১১) একটি স্প্রিং এর সরণ ২ গুণ বাড়ালে এর বিভব শক্তি কত গুণ বাড়ে?

ক) ২                   খ) ৬                  গ) ৯        ঘ) ৪

১২) আমাদের পরিচিত শক্তি কত বছর পর ফুরিয়ে যাবে

ক) ৩০০ বছর             খ) ৬০০ বছর

গ) ২০০ বছর              ঘ) ৩৬০ বছর

১৩) কোন বস্তু সমবেগে চললে কোনটি শুন্য হবে?

ক) বল        খ) ত্বরণ          গ) ক্ষমতা              ঘ) সবগুলি

১৪) কোন বস্তুর উপর 10N বল প্রয়োগ করলে  এটির বেগ 2ms-1 হয়, এটির ক্ষমতা কত?

ক) 20W        খ) 60W         গ) 5W          ঘ) 4W

১৫) দৃশ্যমান আলোর মধ্যে কোনটি  সবচেয়ে  ছোট?

ক) বেগুনি         খ) নীল             গ) সবুজ        ঘ) লাল

১৬) কোন বস্তুর বিবর্ধন ২, প্রতিবিম্বের দৈর্ঘ্য 4cm হলে বস্তুর দৈর্ঘ্য কত?

 ক) 2cm         খ) 6cm         গ) 8cm        ঘ) 4cm

১৭) তামার আপেক্ষিক রোধ কত?

ক) 1.22x10-8     m            খ) 1.96x10-8    m

গ) 1.68x10-8   m9             ঘ) 1.34x10-8     m

১৮) নিচের কোন ক্ষেত্রফলের তারের রোধ কম ?

ক) 20m2       খ) 60 m2     গ) 5 m2       ঘ) 4 m2

১৯) 2   রোধের দুটি রোধকে শ্রেণি ও সমান্তরালে সাজালে তাদের তুল্য রোধের অনুপাত কত?

ক) ২:১          খ) ৬:১            গ) ৯:২             ঘ) ৪:১

২০) 20cm ফোকাসের একটি উত্তল আয়নায় একটি বস্তু18cm ভিতরে রাখলে প্রতিবিম্ব হবে-

i) অবাস্তব                  ii)    সোজা                 iii) বিবর্ধিত

কোনটি সঠিক নয়:

ক) i    খ) ii     গ) iii   ঘ) i, ii