রাজধানীর কামরাঙ্গীরচর মৌজায় কালু নগর এলাকায় হাইকোর্টের নির্দেশে বিআইডাব্লিউটিএ ও ঢাকা জেলা প্রশাসক যৌথভাবে তিনতলা ভবনসহ ২৮ টি অবৈধস্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বিআইডাব্লিউটিএ এর যুগ্ম পরিচালক ও ঢাকা নদী বন্দর কর্মকর্তা গুলজার আলী এ তথ্য নিশ্চিত করেছে।
বিআইডাব্লিউটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান জানান, দিনব্যাপী কালু নগর এলাকায় মহামান্য হাইকোর্টের নির্দেশ মোতাবেক একটি তিনতলা ভবন, ২৩ টি পাকা ভবন, আধাপাকা ২০ টিনসেট বাড়ি, একটি পাবলিক টয়লেট পানির ট্যাঙ্কসহ মোট ২৮ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ কাজে সহায়তা করেন ঢাকা জেলা প্রশাসন, পুলিশ, র্যাব, বিআইডাব্লিউটিএ এর উচ্ছেদ কমিটি ও নৌ পুলিশের সদস্যরা।
বিআইডাব্লিউটিএ এর যুগ্ম পরিচালক গুলজার আলী জানান, উচ্ছেদের আরও তালিকা তাদের হাতে রয়েছে। আদি বুড়িগঙ্গা নদী উদ্ধার করার জন্য একাধিক স্থাপনা উচ্ছেদ করা হবে। প্রশাসনের সহায়তায় পরবর্তী কার্যদিবসে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
ইত্তেফাক/এমএএম
