গুণীজন সম্মিলনে নওশীন, হিল্লোল ও রায়ান তাজ

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ২০:৩৬

 বিনোদন রিপোর্ট

 

দীর্ঘদিন ধরেই প্রবাস যাপন করছেন নওশীন হিল্লোল দম্পতি। সেখানে দু’জনই নিজেদের মতো করে কাজ করছেন। সম্প্রতি লস এঞ্জেলেসের এক গুণীজন সংবর্ধনায় তাদের নিয়ে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। লিটল বাংলাদেশ প্রেসক্লাব আয়োজিত এই অনুষ্ঠানটি গত ২৪ অক্টোবর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সাংস্কৃতিক আয়োজনে সংগীত পরিবেশন করেন রায়ান তাজ। অনুষ্ঠানটি প্রসঙ্গে মডেল অভিনেত্রী নওশীন বলেন, ‘দেশীয় মানুষদের যেকোনো সম্মিলনে অংশ নিতে ভালো লাগে। আর প্রবাসে যেকোনো আয়োজনে সেই আন্তরিকতা যেন আরো বাড়তি থাকে। এখানে অনুষ্ঠানে যোগ দিতে পেরে সত্যিই ভালো একটা সময় কাটল। বিশেষ করে যুক্তরাষ্ট্রের এমন একটি দামি শহরে লিটল বাংলাদেশ নামের  যে একটি অ্যাভিনিউ আছে সেটি সত্যিকার অর্থেই ভীষণ গর্বের।’

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী রায়ান তাজ। রায়ান তাজ বলেন, ‘ভালো লাগছে এমন একটি অনুষ্ঠানে অংশ নিতে পেরে। আর নওশীন-হিল্লোল জুটি সবার মতো আমার কাছেও ভীষণ পছন্দের। সব মিলিয়ে দারুণ একটি সম্মিলন হয়েছে এটিই বড় আনন্দের।’