জনপ্রতিনিধিদের নিজ এলাকায় চিকিৎসা নেওয়া উচিত : মেয়র আতিক

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ২০:৫৬

ঢাকা উত্তর সিটি মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, স্থানীয় জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় সরকারি হাসপাতাল থেকেই কম খরচে মানসম্মত চিকিৎসাসেবা গ্রহণ করা উচিত।

সোমবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপ আয়োজিত ডেঙ্গু এবং কোভিড-১৯ চ্যালেঞ্জ বিষয়ক বিজ্ঞানভিত্তিক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলার পাশাপাশি ডেঙ্গু মোকাবেলায়ও সকলকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

আতিকুল ইসলাম বলেন, মাস্ক আমার, সুরক্ষা সবার’ তাই বিদ্যমান করোনা পরিস্থিতিতে সকলকে সঠিকভাবে মাস্ক পরিধানসহ সরকারি নির্দেশনাসমূহ যথাযথভাবে মেনে চলতে হবে।


 
ইত্তেফাক/ইউবি