ইত্তেফাক রিপোর্ট
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩০৭টির বা ৮১ দশমিক ৬৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে অলিম্পিক এক্সেসরিজের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের কার্যদিবস রবিবার অলিম্পিক এক্সেসরিজের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১ দশমিক ১০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ১০ টাকায়। অর্থাত্ কোম্পানিটির শেয়ার দর ১ দশমিক ১০ টাকা বা ৯ দশমিক ৯০ শতাংশ কমেছে। এর মাধ্যমে অলিম্পিক এক্সেসরিজ ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে। গতকাল ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সামিট পাওয়ারের ৯ দশমিক ৩০ শতাংশ, ড্রাগন সোয়েটারের ৮ দশমিক ৯০ শতাংশ, ইসলামিক ফাইন্যান্সের ৮ দশমিক ৩৬ শতাংশ, তুংহাই নিটিংয়ের ৮ দশমিক ১৯ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৭ দশমিক ৭০ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৭ দশমিক ৬৯ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ৭ দশমিক ৪০ শতাংশ, এস আলমের ৭ দশমিক ২৭ শতাংশ এবং জাহিন স্পিনিংয়ের শেয়ার দর ৭ দশমিক ২২ শতাংশ কমেছে।
