নড়াইলে অস্ত্র মামলায় এক জনের যাবজ্জীবন

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ২১:৪১

নড়াইল প্রতিনিধি    

নড়াইলে অস্ত্র মামলায় জাকির তালুকদার ওরফে লিয়াকত হোসেন নামের এক জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।  সোমবার সকালে নড়াইলের স্পেশাল ট্রাইব্যুনাল-১-এর বিচারক জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১২ আগস্ট নড়াগাতি থানার কান্দুরী শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে দেশি তৈরি ওয়ান শুটারগান ও পাঁচ রাউন্ড শটগানের গুলিসহ জাকির তালুকদারকে গ্রেফতার করে র্যাব-৬। এ ঘটনায় নড়াগাতি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।