রায়পুরের ১০ ইউনিয়নে চার রিটার্নিং কর্মকর্তা

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ২১:৪২

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

লক্ষ্মীপুরের রায়পুরে ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সমপন্ন করতে চার জন কর্মকর্তাকে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। নিয়োগপ্রাপ্তরা হলেন—উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তাহের, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শরীফ হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোশতাক আহমেদ ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর মোহাম্মদ।

এ বিষয়ে সোমবার উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তাহের বলেন, আগামী ২৮ নভেম্বর এ উপজেলার ইউনিয়নগুলোতে চেয়ারম্যান ও মেম্বার পদে ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়। সে অনুযায়ী এরই মধ্যে মনোনয়ন ফরম দেওয়া শুরু হয়েছে। তপশিল অনুযায়ী এখানে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ নভেম্বর, বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহার ১১ নভেম্বর।

উপজেলা নির্বাচন কর্মকর্তাকে উত্তর চর আবাবিল ও চর মোহনা ইউনিয়নের; সমাজসেবা কর্মকর্তাকে উত্তর চরবংশী, সোনাপুর ও দক্ষিণ চরবংশী ইউনিয়নের; শিক্ষা কর্মকর্তাকে চরপাতা, কেরোয়া ও বামনী ইউনিয়ন এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে দক্ষিণ চর আবাবিল ও রায়পুর ইউনিয়নের দায়িত্ব দেওয়া হয়েছে।