কবি ও অভিনেতা গাজী সাদেকের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষ্যে কোর-আনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের মরহুমের রূহের মাগফিরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। তিনি সোনারগাঁও প্যান প্যাসিফিক হোটেলের ম্যানিজিং ডিরেক্টর ছিলেন। তিনি বাংলাদেশ পর্যটন করপোরেশনসহ বিভিন্ন সংস্থার উচ্চপদে কর্মরত ছিলেন। পিআর ব্যক্তিত্ব গাজী সাদেক পাটা বাংলাদেশ চ্যাপ্টারের সর্ব প্রথম জেনারেল সেক্রেটারিসহ বাংলাদেশ গণসংযোগ সমিতির সঙ্গে যুক্ত ছিলেন।
