বিমানবন্দরে ফ্লাইটের কার্গো থেকে সাড়ে ৮ কোটি টাকার সোনা জব্দ

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ২১:৫২

ইত্তেফাক রিপোর্ট

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০৪টি সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল। রবিবার রাত সাড়ে ১১টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে বারগুলো জব্দ করা হয়। উদ্ধারকৃত বারের মোট ওজন ১২ কেজি। এর বাজারদর প্রায় সাড়ে ৮ কোটি টাকা। 

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের দুবাইফেরত একটি ফ্লাইটের কার্গো হোল থেকে ১২ কেজি স্বর্ণ ও অলংকার জব্দ করা হয়েছে। শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, সোনার বারগুলো পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল। তবে এ পর্যন্ত পাচারকারী কাউকে শনাক্ত করা যায়নি কিংবা কেউ আটক হননি।