ফতুল্লায় পানির পাইপ লাইন বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ২১:৫২

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

ফতুল্লার রসুলপুর এলাকার একটি স্টিল মিলে পাইপলাইন বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে দগ্ধরা হলেন সোহেল রানা, লিটন, আরিফ, বিল্লাল হোসেন ও মোহাম্মদ আলী। তাদের উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

কারখানার কেমিস্ট মো. আশিক বলেন, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে পানির পাইপলাইন বিস্ফোরণে তারা দগ্ধ হন। জানা গেছে, বিস্ফোরণে তাদের শরীরের ৫২  থেকে ১১ শতাংশ পুড়ে গেছে। এদের  মধ্যে  মোহাম্মদ  আলীর  অবস্থা  আশঙ্কাজনক।  ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।