চট্টগ্রাম বন্দরে কোকেন মামলার চার্জ গঠন পিছিয়েছে

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ২২:৫৬

চট্টগ্রাম বন্দরে কোকেন জব্দের ঘটনায় চোরাচালান মামলার চার্জ গঠন পেছানো হয়েছে। আগামী ১০ নভেম্বর এ মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন আদালত। গতকাল সোমবার দুপুরে অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ তৃতীয় মো. জসিম উদ্দিনের আদালত এ আদেশ দেন।  গতকাল  ছিল মামলার চার্জ গঠনের তারিখ। মামলা নম্বর বিশেষ ট্রাইব্যুনাল ২০০/১৭। 

আদালত সূত্রে জানা যায়, বহুল আলোচিত কোকেন চোরাচালান মামলার অভিযোগপত্র গত ২০২০ সালের ২৫ জুন চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন শাখায় জমা দেওয়া হয়। র্যাব-৭-এর তত্কালীন তদন্ত কর্মকর্তা পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী মামলাটি তদন্ত করেন। অভিযোগপত্রটি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে দাখিল করা হলে পলাতক আসামিদের নাম উল্লেখ করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।