ইংল্যান্ডকে সুখবর দিলেন স্টোকস

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ২৩:০৭

 ‘আমি অস্ট্রেলিয়া সফরের জন্য তৈরি’—এক লাইনের এই ইংলিশ ক্রিকেট প্রেমীদের হাসিটা চওড়া হওয়ার কথা। যে সুখবরটা পাওয়ার আশায় এতদিন অপেক্ষা করছিল, তারা অবশেষে পেয়ে গেল সেটি।  মানসিক অবসাদের বিরতি কাটিয়ে ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন বেন স্টোকস। আগামী ৪ নভেম্বর পুরো দলের সঙ্গেই অ্যাশেজের বিমান ধরবেন তিনি। মাঠে ফিরবেন মর্যাদার এই লড়াই দিয়েই। মানসিক অবসাদ তো ছিলই সেই সঙ্গে আঙুলের ইনজুরিটাও বেশ কয়েক মাস ধরে ভোগাচ্ছিল তাকে। ঠিকমতো ব্যাটও ধরতে পারছিলেন না। তেমনভাবে গত জুলাইয়ে পাকিস্তানের  বিপক্ষে সর্বশেষ সিরিজটি খেলেন এই অলরাউন্ডার। এরপরই অনির্দিষ্টকালের জন্য বিরতির ঘোষণা দেন। ইনজুরি কাটিয়ে গত কয়েক দিন পুরোদমে অনুশীলন করছেন স্টোকস। তাই তাকে গতকাল অ্যাশেজ দলে নিতে কুণ্ঠাবোধ করেনি ইসিবি। ক্রিকেটে ফেরা নিয়ে স্টোকস বলেন, ‘মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দিতেই আমি বিরতি নিয়েছি এবং আঙুলের ইনজুরি কাটিয়ে উঠিয়ে সতীর্থদের দেখতে এবং তাদের সঙ্গে মাঠে যেতে মুখিয়ে আছি।’ উল্লেখ্য, আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে অ্যাশেজ।