রাজধানীর মিরপুরে একটি ভবন থেকে পড়ে একজন নির্মাণশ্রমিক মারা গেছেন। তার নাম মনিরুল ইসলাম মনির (৬০)। গতকাল সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তার সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সকরা মৃত ঘোষণা করেন। নিহত মনিরের বাবার নাম মো. মোমতাজ উদ্দিন আহমেদ। তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সারোটিয়া গ্রামে। তিনি বর্তমানে ঐ ভবনেই থাকতেন। চার মেয়ে, এক ছেলের জনক ছিলেন তিনি।
