এমপি হলেন শেরীফা কাদের

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ০০:০২

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টি-জাপা মনোনীত প্রার্থী শেরীফা কাদের। গতকাল সোমবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের রিটার্নিং অফিসার ও ইসি যুগ্ম-সচিব মো. আবুল কাসেম তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। এ বিষয়ে রিটার্নিং অফিসার বলেন, শেরীফা কাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে এবং গেজেট প্রকাশের জন্য পাঠানো হয়েছে।

এর আগে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের শূন্য পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী শেরীফা কাদের। তিনি রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ নির্বাচনে শেরীফা কাদের ছিলেন একমাত্র প্রার্থী। পরে তার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বৈধ হয় এবং প্রত্যাহারের সময় শেষে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়।

জাপার নেতা ও সংসদ সদস্য অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী গত ১৩ সেপ্টেম্বর মারা গেলে সংসদে নারীদের জন্য সংরক্ষিত ৪৫ নম্বর আসনটি শূন্য হয়।