অসুস্থ হয়ে হাসপাতালে চিকিত্সাধীন থাকায় অবৈধ সম্পদের মামলায় আদালতে হাজির করা হয়নি ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে। গতকাল সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে মামলায় চার্জশিট গ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিত্সাধীন থাকায় তাকে আদালতে হাজির করা যায়নি মর্মে আদালতকে অবহিত করে কারা কর্তৃপক্ষ। এরপর আদালত আগামী ১০ জানুয়ারি তার উপস্থিতিতে চার্জশিট গ্রহণের জন্য দিন ধার্য করেন।
২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম এদিন ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করেন।
