নারায়ণগঞ্জ শহরে অবৈধ পার্কিংয়ে যানজট

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:১৯

নারায়ণগঞ্জ:শহরের নিত্যদিনকার সমস্যা হচ্ছে যানজট। আর এই অসহনীয় যানজটের অন্যতম প্রধান কারণ হচ্ছে অবৈধ পার্কিং। শহরের প্রধান সড়ক ঘেঁষে থাকা শতাধিক মার্কেটের অধিকাংশতেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেই। ফলে এসব মার্কেটে আসা লোকজন যত্রতত্র গাড়ি পার্ক করে রাখে। আর এই অবৈধ পার্কিংয়ের মাশুল গুনতে হয় সাধারণ নাগরিকদের। তাদেরকে দীর্ঘক্ষণ ধরে রাস্তায় যানজটে আটকে থাকতে হয়  —ইত্তেফাক