কবির হোসেন সুজন, প্রভাষক
নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা
প্রিয় ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, অনুশীলন বিভাগে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য ২০২১ সালে অনুষ্ঠিতব্য পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাসে যে ক’টি অধ্যায় সংযুক্ত করা হয়েছে তার আলোকে অধ্যায়ভিত্তিক ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের ২য় পত্রের প্রথম অধ্যায় থেকে কিছু উদ্দীপক সাজানো হলো। আশা করি তা তোমাদের সংগ্রহে থাকবে।
উদ্দীপক:পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, প্রেষণা, নির্দেশনা, যোগাযোগ সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ এই কাজগুলো পর্যায়ক্রমে একটির পর একটি চক্রাকারে আবর্তিত হয়। এই কাজগুলোর ধারাবাহিক কার্যক্রমে একটি প্রতিষ্ঠানে উত্পাদন সম্ভব হলেও এর জন্য Terry & Franklin এর 6M নামক উপকরণের আবশ্যকতা রয়েছে।
ঘ) উদ্দীপকে 6M এর আলোকে উপকরণের যথার্থতা মূল্যায়ন করে তোমার মতামত দাও।
উদ্দীপকের ঘ নং প্রশ্নের উত্তর:উদ্দীপকে 6M বলতে ব্যবস্থাপনার উপকরণ এর কথা বলা হয়েছে।
ব্যবস্থাপনার কার্য সম্পাদনে প্রয়োজনে লাগে এমন বস্তু বা সম্পদকেই ব্যবস্থাপনার উপকরণ বলা হয়।
উপরের উদ্দীপকে Terry & Franklin এর 6M নামক উপকরণ বলতে ব্যবস্থাপনার ছয়টি উপকরণের কথা বলা হয়েছে। এই উপকরণসমূহ হলো মানুষ, যন্ত্রপাতি, কাঁচামাল, অর্থ, বাজার এবং পদ্ধতি। কোনো উত্পাদনের ক্ষেত্রে এই ছয়টি উপকরণের আবশ্যকতা রয়েছে।
উত্পাদনের প্রয়োজনে জনশক্তির প্রয়োজন রয়েছে এই জনশক্তি বলতে মানুষের কথা বলা হয়েছে, এই জনশক্তি উত্পাদনের প্রয়োজনে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে থাকে।
এই যন্ত্রপাতিসমূহ কাঁচামালের সংস্পর্শে অর্থের মাধ্যমে মানুষের প্রয়োজনে বিভিন্নভাবে বাজার সৃষ্টি করে থাকেন। অর্থাত্ উত্পাদনের পরিপূর্ণতার জন্য ছয়টি উপকরণ আবশ্যক। তাই উত্পাদনের ক্ষেত্রে ছয়টি উপকরণের আবশ্যকতা রয়েছে।
