২৭ অক্টোবর ২০২১ খ্রিষ্টাব্দ, বুধবার
আজ ১১ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ এবং ১৯ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ২ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ২৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল। আপনার শুভ সংখ্যা: ৯। শুভ বার: মঙ্গল। শুভ রত্ন: রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
আত্মীয়দের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের কাজে লাগাতে পারবেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পড়াশোনায় আনন্দ পাবেন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যয় কমানোর চেষ্টা করুন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। সে সম্পর্কে সতর্ক থাকুন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পাবেন। কোনো আশা পূরণ হতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। বেকারদের কারো কারো চাকরি হতে পারে। সামাজিক অবস্থান সৃদৃঢ় হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
কোনো আশা পূরণ হতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। আজ কোনো ঝুঁকি নেবেন না। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। যৌথ ব্যবসায় নিজেকে কর্তৃত্ব বজায় রাখতে পারবেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। কর্মপরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। বিলাসদ্রব্য ক্রয় করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।
