‘শিল্পীর জীবনে এই পুরস্কার সর্বোচ্চ সম্মানের’

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ২০:৪২

চতুর্থবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিজের ঝুলিতে জমা করলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।  ‘মণিকর্ণিকা’ ও ‘পাঙ্গা’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পেলেন তিনি। গতকাল দিল্লির বিজ্ঞানভবনে আয়োজিত অনুষ্ঠানে ভারতের উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু তার হাতে পুরস্কার তুলে দেন। এছাড়া এবারের আসরে ‘ভোঁসলে’ ও ‘অসুরণ’ সিনেমার জন্য যথাক্রমে সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী ও ধানুশ এবং দক্ষিণী সিনেমার মেগাস্টার রজনীকান্ত জয় করেন ৫১তম দাদাসাহেব ফালকে পুরস্কার। ক্যারিয়ারে চতুর্থবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ায় দারুণ উচ্ছ্বসিত কঙ্গনা। তিনি বলেন, ‘মণিকর্ণিকা ও পাঙ্গা সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করলাম। একজন শিল্পীর জীবনে এই পুরস্কার সর্বোচ্চ সম্মানের। নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে। সিনেমা ও পুরস্কার সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা।’

এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে প্রাপ্ত পুরস্কার বিজয়ীদের তালিকা রয়েছে সেরা বাংলা চলচ্চিত্র ‘গুমনামী’, সেরা হিন্দি চলচ্চিত্র ‘ছিছোরে’, সেরা সহ-অভিনেতা বিজয় সেতুপতি (সুপার ডিলাক্স, তামিল), সেরা সহ-অভিনেত্রী পল্লবী জোশি (দ্য তশখন্ত ফাইল, হিন্দি), সেরা সংগীত পরিচালক প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় (জ্যেষ্ঠপূত্র), সেরা পরিচালক সঞ্জয় পুরাণ সিংহ চৌহান (বাহাত্তর হুরায়ে), সেরা পরিচালক (ডেবিউ): মাথুকুট্টি জেভিয়ার (হেলেন, মালায়লাম), সেরা পরিচালক সুধাংশু সারিয়া (নক নক নক), সেরা চিত্রনাট্যকার (মৌলিক) কৌশিক গঙ্গোপাধ্যায় (জ্যেষ্ঠপুত্র), সেরা চিত্রনাট্যকার (কাহিনি অবলম্বনে) সৃজিত মুখার্জি (গুমনামী), সেরা শিশুশিল্পী নাগা বিশাল (কেডি, তামিল), সেরা সংগীত পরিচালক বিশাখ জ্যোতি (ক্রান্তিদর্শী গুরুজি, অ্যাহেড অব টাইমস) ও সেরা চিত্রগ্রাহক জালিকাট্টু।