নাইজেরিয়ায় মসজিদে হামলা, নিহত ১৮

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ২০:৪৪

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য নাইজারের একটি মসজিদে বন্দুকধারীদের হামলায় ১৮ জন নিহত হয়েছে। অস্ত্রধারীরা মোটরসাইকেলে করে এসে হামলা চালিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সময় সোমবার মাজা-কুকা গ্রামের মাশিগু এলাকায় ভোর ৫টার দিকে হামলাকারীরা পৌঁছায়। স্থানীয়দের অভিযোগ, তারা আসার পরপরই মসজিদের ভেতরে ঢোকে এবং এলোপাতাড়ি গুলি চালায়। এই ঘটনায় ১০ জনের বেশি মানুষকে অপহরণ করা হয়েছে। হামলায় অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানান তারা। নাইজারের পুলিশ কমিশনার জানান, গ্রামের দুই পক্ষের দ্বন্দ্বের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। মাজা-কুকা এলাকাটি রাজধানী থেকে ২৭০ কিলোমিটার দূরে অবস্থিত। সম্প্রতি প্রায়ই সেখানে হামলার ঘটনা ঘটছে। কিছুদিন আগে একটি কারাগারেও হামলা চালায় বন্দুকধারীরা। দক্ষিণ-পশ্চিম নাইজেরিয়ার ঐ কারাগারে হামলা চালিয়ে বহু বন্দিকে মুক্ত করে নিয়ে যায় তারা।