প্রবীণরা সংসারের বোঝা নয়

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ২১:১৭

বরকত ভাবতে পারেন। অনেকের সংসারে বৃদ্ধ বাবা-মা ও দাদা-দাদি থাকেন। তাঁদের দেখভাল করাকে অনেকেই বাড়তি চাপ বলে মনে করেন। তাঁরা তো একসময় আমাদেরই লালনপালন করে মানুষ করেছেন। সংসারের জন্য মাথার ঘাম পায়ে ফেলেছেন। তাঁরা যখন অপারগ হয়ে নিজের শরীর নিয়েই চলতে পারেন না; এমন সময় আমরা তাঁদের দূরে ঠেলে দিতে চাই। কেন এমন হয়? নিজেদের বিবেকবোধ হারিয়ে ফেলেছি আমরা। 

একদিন আমিও তো বয়সের ভারে নুয়ে পড়ব। সেদিন যদি আমার ছেলেমেয়েরা আমার সঙ্গে খারাপ আচরণ করে তাহলে কেমন লাগবে; ভাবা যায়? তাঁদের মতো প্রবীণরা যখন হারিয়ে যান তখন তাঁদের অভাবটা খুব বেশি বোধ হয়। প্রবীণদের সেবা দিয়ে, ভালোবেসে আগলে রাখলে আল্ল­াহ খুশি হবেন। ইহকাল ও পরকাল সবখানেই আমরা সম্মানিত হতে পারব ইনশাআল্ল­াহ। তাই আসুন, প্রবীণদের অবহেলা না করে ভালোবাসি।

মিজানুর রহমান, মাহমুদপুর, মেলান্দহ, জামালপুর