বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ সমীপে

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ২১:১৯

ইনকাম ট্যাক্স রির্টান তৈরির জন্য সঞ্চয়পত্র ক্রয়কারীরা বাংলাদেশ ব্যাংকে ট্যাক্স কর্তন বিবরণী আনতে গিয়ে নিদারুণ ভোগান্তি পোহাচ্ছেন। অথচ এই অহেতুক ভোগান্তির কোনো কারণ নেই, কেননা সরকার ডিজিটাল বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেছে। তাই  গ্রাহকের ইমেইলে বছরান্তে কর্তনকৃত ট্যাক্স বিবরণী প্রেরণ করা হলে গ্রাহকগণ ঘরে বসেই সেটা পেয়ে যাবেন। বিগত বছরে ইমেইলে ট্যাক্স বিবরণী প্রেরণ করা হয়েছে। অতএব, চলতি বছরও ইমেইলে ট্যাক্স বিবরণী প্রেরণের জন্য অনুরোধ করছি।

মো. আলী হায়দার, ঢাকা