শিশু-কিশোরদের মানসিক বিকাশে বিশ্ববিদ্যালয় ভ্রমণ

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ২১:১৯

আমাদের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের অর্জিত ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞানের পূর্ণ বিকাশের সুযোগ থাকে বিশ্ববিদ্যালয় স্তরেই। বিশ্ববিদ্যালয়ের কোলাহলমুক্ত পরিবেশ, নান্দনিক সব স্থাপত্য, সুবিশাল মাঠ এছাড়াও ক্যাম্পাস প্রাঙ্গণে প্রায়ই ছাত্রছাত্রীদের দলভুক্ত হয়ে পাঠচক্রের চিত্র দেখা যায়। এই পরিবেশে এলে  কোমলমতি শিশু-কিশোরদের অবচেতন মনে এক নতুন স্বপ্নের বীজ বপন হতে থাকবে। কৌতূহল থেকে সৃষ্টি হবে নানান প্রশ্ন। সেইসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মস্তিষ্কের সেলগুলোর প্রসারণ হতে থাকবে এবং পড়াশোনার প্রতি তাদের নতুন এক ভালোবাসা ও তীব্র সপৃহা জন্ম নেবে। এভাবেই শিশু-কিশোরদের এই ব্যাতিক্রমী ভ্রমণের ফলে তাদের বিনোদনের পাশাপাশি মনস্তাত্ত্বিক বিকাশেও এক অনন্য অবদান রাখবে। তাই সন্তানদের মানসিক বিকাশে বিনোদনের ছলে এই ব্যাতিক্রমী ভ্রমণে  নিয়ে যেতে পারেন। সর্বোপরি এই ভ্রমণ ভবিষ্যতে একটি সুন্দর দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা যায়।

অপু দেব নাথ

শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা