পিটিআই ইন্সট্রাক্টর গেজেট

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ২১:১৯

২৮ অক্টোবর ২০২০-এর বিজ্ঞপ্তির মাধ্যমে পিটিআইসমূহে ৯ম গ্রেডের  ইন্সট্রাক্টর শূন্য পদের বিপরীতে বিপিএসসি ৯৭ জনকে চূড়ান্ত সুপারিশ করেন। তারপর এক বছর গত হলেও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এখনো গেজেট প্রকাশ করছে না। বলা হচ্ছে, পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট ছাড়া গেজেট হবে না। কিন্তু পুলিশ ও এনএসআই ভেরিফিকেশন ৩-৪ মাস আগে হয়েছে। অথচ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশপ্রাপ্ত পিটিআই ইন্সট্রাক্টরদের চূড়ান্ত ফাইল পৌঁছেনি। ভেরিফিকেশন রিপোর্ট ছাড়াই কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন পলিটেকনিক ইন্সটিটিউটে প্রথম শ্রেণির নন ক্যাডার ইন্সট্রাক্টর (টেক) পদে ২৭৯ জন এবং টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহে ইন্সট্রাক্টর (নন-টেক) পদে ৫৬৬ জনকে গেজেটের মাধ্যমে পদায়ন করা হয়েছে। অন্য মন্ত্রণালয় যদি পুলিশ ভেরিফিকেশন ছাড়া গেজেট প্রকাশ করতে পারে, তাহলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ইচ্ছা করলে পারবে বলে মনে করি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ইন্সট্রাক্টর ঘাটতি পূরণ করে সবার জন্য মানসম্মত শিক্ষার গতিকে ত্বরান্বিত করতে হবে। এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সচিব মহোদয়ের সবিনয় দৃষ্টি আকর্ষণ করছি।

তাসমিন জাহান

শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়